ঢাকাSunday , 26 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নি/খোঁজের ৫ দিন পর তরুণীর অর্ধগ/লি/ত ম/র/দেহ উদ্ধার

Kobita afroz
April 26, 2026 5:07 pm
Link Copied!

সিলেটের বিশ্বনাথে নি/খোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর অর্ধগ/লি/ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে ম/রদেহটি উদ্ধার করা হয়।
​রাজমিনা বেগম কাউপুর গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর সন্ধান না পেয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা রশিদ আলী। ​শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলীর বাড়ির পেছনের জঙ্গলে মুর্তা কাটতে যান এক ব্যক্তি। সেখানে তীব্র দু/র্গন্ধ পেয়ে বাউন্ডারি দেয়ালের কাছে এগিয়ে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার ম/রদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম/রদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী জানান, মেয়েটি গত মঙ্গলবার নি/খোঁজ হওয়ার পর পরিবার থেকে থানায় জিডি করা হয়েছিল। আজ জঙ্গল থেকে তার অর্ধগ/লি/ত লা/শ উদ্ধার করা হলো।
​বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ম/রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ম/র্গে পাঠিয়েছে। এটি হ/ত্যা না কি আ/ত্ম/হ/ত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃ/ত্যু/র প্রকৃত কারণ জানা যাবে।’