ঢাকারবিবার , 4 অক্টোবর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন বিচার
  6. আন্তর্জাতিক
  7. উৎসব
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রেপ্তার
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, ফের ট্রিলিয়নিয়ারের দ্বারপ্রান্তে….

Real Man
অক্টোবর 4, 2026 8:05 অপরাহ্ন
Link Copied!

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আবারও ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। গত শুক্রবার এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলার।
মূলত টেসলার শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মাস্কের সম্পদমূল্যে এই বড় ধরনের উল্লম্ফন হয়েছে। মহাকাশ ও স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, সর্বশেষ হিসাব অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৯৭ হাজার ৯৭০ কোটি ডলার।
গত শুক্রবার এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকার সমপরিমাণ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অর্থাৎ এক দিনে মাস্কের সম্পদ বৃদ্ধির পরিমাণ বাংলাদেশের পুরো বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান।

এদিন ইলন মাস্কের মহাকাশ ও স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে যায়। এর আগের ২৪ ঘণ্টায় কোম্পানিটি কয়েকটি মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করায় স্পেসএক্সের শেয়ারের দাম বেড়ে ১৫৮ দশমিক ৮৪ ডলারে ওঠে।

অন্যদিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারের দামও প্রায় ৫ শতাংশ বেড়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে পৌঁছায়। এর অন্যতম কারণ, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টেসলা ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি।

এর ফলে টানা তৃতীয় বছর গাড়ি সরবরাহ কমে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা এড়ানো সম্ভব হতে পারে—এমন আশাবাদ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এর প্রভাব পড়েছে টেসলার শেয়ারের দামে।
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকায় ইলন মাস্ক এখনো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে প্রথম অবস্থানে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৩৭ হাজার ৭০ কোটি ডলার।

এর আগে গত ১২ জুন অল্প সময়ের জন্য বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছিলেন ইলন মাস্ক। ওই দিন তাঁর সম্পদের পরিমাণ সর্বোচ্চ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন বা ১ লাখ ৪৫ হাজার কোটি ডলারে পৌঁছেছিল।