ঢাকাশুক্রবার , 2 অক্টোবর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন বিচার
  6. আন্তর্জাতিক
  7. উৎসব
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রেপ্তার
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তিন বোনকে সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন…

Real Man
অক্টোবর 2, 2026 2:23 অপরাহ্ন
Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাশঁতলা গ্রামে অসহায় মোস্তাফা গাজীর সহধর্মিনী সূর্যবান বিবিসহ তাদের তিনবোনকে পৈত্তিক রেকডীয় সাড়ে ৮ কেদার আমন রকম ভূমি থেকে বঞ্চিত করতে তার আপন ভাইদ্বয় ও স্থানীয় জামালবাহিনী গংরা হুমকি ও মারধোর ও জোরপূর্বক স্ট্রাম্পে টিপসই স্বাক্ষর নেয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোস্তাফা গাজী ও তার স্বজনদের উদ্যোগে আলমখালী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নির্যাতিত লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্যে রাখেন ভূক্তভাগী মোস্তফা গাজী,এরশাদ আলী,সূর্যবান বিবি,নুর জাহান বেগম,আমেনা খাতুন,আব্দুল মনাফ,লোকমান হেকিম,মনফর আলী,শফিক মিয়া প্রমুখ।

অহসায় মোস্তফা গাজীর সহধর্মিনী সূর্যবান বিবি বলেন,তারা তিনবোন নুর জাহান বেগম,রুকিয়া বেগম ও তিনভাই তাদের পিতা আনছর আলীর জীবদ্দশায় বাশঁতলা মৌজার জে এল নং-২ খতিয়ান নং ২৭ এবং ৮০১,৮০২. ও ৮০৩ দাগের সাড়ে ৮ কেদার আমন রকম ভূমির মালিক তাদের পিতা আনছর আলীর মৃত্যুর পর গত ২৮ আগষ্ট এই তিনবোনকে তাদের পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে দাড়াঁলো অস্ত্র নিয়ে সাড়ে ৪ কেদার জমি ৬টা নন জুডিশিয়াল স্ট্রাম্পে টিপছাব নেন এবং বাকি জমিটুকুর দখল করার জন্য বিভিন্নভাবে প্রাননাশের হুমকি হামলা মামলা করে তাদের হয়রানি করাার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন। তারা সরকার ও প্রশাসনের নিকট অবিলম্বে এইসব নামাংঙ্কিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।##