ঢাকাFriday , 30 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

Kobita afroz
January 30, 2026 10:21 am
Link Copied!

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লুথ্যারাণ হেলথ কেয়ার সংলগ্ন মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক এবিএম আসাদুজ্জামান আসাদ ও শহীদুল ইসলাম শহীদ, লুথ্যারাণ হেলথ কেয়ার বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. অমিতাভ তরফদার, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম সুজন এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৬ দলীয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজিবুল এক্সপ্রেস, আর রানার্সআপ হয় ধামাকা দল। আয়োজকরা টুর্নামেন্ট শুরুর আগেই এক সপ্তাহের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার ঘোষণা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সফলভাবে শেষ করেন। স্বল্প সময়ে সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি ও খেলোয়াড়রা।