ঢাকাশুক্রবার , 2 অক্টোবর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন বিচার
  6. আন্তর্জাতিক
  7. উৎসব
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রেপ্তার
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ….

Real Man
অক্টোবর 2, 2026 3:56 অপরাহ্ন
Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দিকে বাসিন্দা দুলালের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে রকি নাগর নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।
রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকায়ও নেমে আসে শোকের আবহ।