ঢাকাSaturday , 31 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বিরামপুরে ধানের শীষ প্রতীকের পথসভা অনুষ্ঠিত

Kobita afroz
January 31, 2026 8:30 pm
Link Copied!

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিদুল ইসলাম মোহন। তিনি ময়মনসিংহ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।

জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ময়মনসিংহ জেলা বিএসপির সম্মানিত সদস্য জনাব হাতেম আলী। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সভায় সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন মোল্লা,আহ্বায়ক, বিরামপুর পৌর শ্রমিক দল।

সভার সঞ্চালনা করেন শাহ্ আলম মন্ডল, সদস্য সচিব,বিরামপুর উপজেলা শ্রমিক দল। এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন—হুমায়ুন কবির,সভাপতি, বিরামপুর পৌর বিএনপি মোঃ রেজাউল করিম রেজু,সাধারণ সম্পাদক,বিরামপুর পৌর বিএনপি মাসুদ রানা বাবু, সদস্য সচিব, বিরামপুর পৌর শ্রমিক দল মোঃ অলী হোসেন,সাধারণ সম্পাদক,৪নং ওয়ার্ড বিএনপি (পৌর শাখা) বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,ধানের শীষ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। পথসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও স্লোগান দেন।