ঢাকাTuesday , 21 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান

মোঃ আলী শেখ
April 21, 2026 6:03 pm
Link Copied!

আজ ২০ এপ্রিল,২৬ সোমবার দুপুরে বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনে এমপিদের নাম ঘোষণা করা হয়।এ খবর ছড়িয়ে পড়লে গোটা মাদারীপুর জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। যারা সৎ, নির্ভীক, জনবান্ধব, ত্যাগী নেতৃত্ব হেলেন জেরিন খানকে মনে প্রাণে ভালোবাসেন তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল তাদের প্রিয় নেত্রীকে এমপি হিসেবে দেখতে পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের ভাবনা অনুধাবন করে হেলেন জেরিন খানকে মহিলা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত করেছে এজন্য মাদারীপুরবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।বিগত সংসদ নির্বাচনে বঞ্চিত হওয়া ও তৃণমূল পর্যায়ে নেতা- কর্মীদের বঞ্চনার অবসান ঘটবে বলে অনেকেই মনে করেন।

হেলেন জেরিন খানকে মহিলা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত করায় মাদারীপুরের বিভিন্ন স্থানে চলছে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস।

বিগত সংসদ নির্বাচনে মাদারীপুর- ২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন হেলেন জেরিন খান। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হাসি মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবং ধানের শীষের বিজয় তরান্বিত করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছিলেন। হেলেন জেরিন খান প্রমাণ করেছেন দলের প্রতি আনুগত্য ও ধৈর্য ধারণ করলে তার ফল সুমিষ্ট হয়।এখন দেখার বিষয় কতটা জনবান্ধব ও কর্মী বান্ধব এমপি হিসেবে নিজেকে জনসমক্ষে তুলে ধরতে পারেন সেই প্রত্যাশাই করছে মাদারীপুরবাসী।