ঢাকাThursday , 8 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে নির্বাচনী হাওয়া, ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে নেতাকর্মী ও এলাকাবাসী

Kobita afroz
January 8, 2026 4:23 pm
Link Copied!

কমলগঞ্জ প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামে ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬)বাদ মাগরীব স্বেচ্ছাসেবকদল নেতা সাইদ আহমদ তালুকদারের বাড়ির উঠানে এ বৈঠক বসে।
ডা. মতিলাল পালের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদল নেতা সাইদ আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াছুর রহমান, রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির, বিজিদ দেবনাথ, লিটন আহমদ চৌধুরী, দিনার চৌধুরী, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।