ঢাকাFriday , 13 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-৯ ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম বিপুল ভোটে বিজয়ী

Kobita afroz
February 13, 2026 9:17 am
Link Copied!

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম। বেসরকারিভাবে ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন তিনি।

মোঃ আবুল কালাম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীকে ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে সব কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১৩৪টি। সব কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। তবে এখনও ১১ হাজার ১৬৩টি পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়নি।এদিকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দু-একটি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কেউ কেউ দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। আবার শেষ বয়সে এসে ভোট দিতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। অন্যদিকে নতুন ভোটাররা আনন্দে উদ্বেলিত ছিলেন।
দুটি উপজেলায় ১৩৪টি কেন্দ্রে ৯৬৪টি কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, কুমিল্লা-৯ সংসদীয় আসনের সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, মোট ৫১.৪২ শতাংশ ভোট কাস্ট হয়েছে।