ঢাকাThursday , 12 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উই ওয়ান্ট জাস্টিস ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জামায়াতের আমির ড শফিকুর রহমান

Kobita afroz
March 12, 2026 4:16 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ড. মো শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে একথা বলেন।

প্রথমেই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের স্পিকার মেজর (অব) মো হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এই সংসদকে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জন বলে উল্লেখ করেন। তাদের আন্দোলন, ত্যাগ এবং অবদানের কথা বলেন। তিনি আরও বলেন জুলাই যোদ্ধারা ন্যায় ও ইনসাফের দাবি নিয়েই আন্দোলনে নেমেছিলেন। তাই আমরাও চাই উই ওয়ান্ট জাস্টিস। তিনি আরও বলেন সংসদে অনেক তরুণ সদস্য আছেন কিন্তু আমার বয়স একটু বেশি কিন্তু যদিও আমার বয়স বেশি কিন্তু আমিও তরুণ।

জামায়াতের আমির ড. মো শফিকুর রহমান আরও বলেন আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি বুঝবেন। বিগত ফ্যাসিস্ট আমলে সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশনে অপরের চরিত্রের দোস চর্চা এবং সংসদকে হাসির জায়গা করেছিলেন। তাই আমরা আশা করছি আপনাদের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে সেই বিশ্বাস আমাদের আছে। এখান থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা হবে।

তার এই বক্তব্যের মাধ্যমে পরিস্কার হয়ে ওঠে তারা বিরোধী দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকারকে সাদরে গ্রহণ করে নিয়েছেন এবং দেশ ও জনগণের কল্যাণে বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সরকারকে দেশের উন্নয়নে জনগণের কল্যাণে পূর্ণ সহযোগিতা করবেন।